দক্ষিনদিনাজপুর

গরুকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে গুরুতর জখম ড্রাইভার ও খালাসি

গরুকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে গুরুতর জখম ড্রাইভার ও খালাসি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার অন্তর্গত মোল্লাপাড়া এলাকায়। 

        জানা গেছে, বুনিয়াদপুর থেকে রায়গাঞ্জ গামী ওই ট্রাক মোল্লাপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় পথের মাঝে একটি গরু চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রন হারায় ও পাশে থাকা একটি গাছে ধাক্কা লেগে পাল্টি খায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাক ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ বলে খবর। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/aDDmEOSOjRM